হাওড়ার একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনীর ভাজপার হয়ে ভোট করানোর চেষ্টা
দি নিউজ লায়ন; হাওড়ার একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনীর ভাজপার হয়ে ভোট করানোর চেষ্টা। এমনকি ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের ভয় দেখানো তৃণমূল এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহারের মত মারাত্মক অভিযোগ উঠল সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে। হাওড়া ডোমজুড় এর 18 নম্বর বুথে সিআরপিএফ জওয়ানরা তৃণমূল এজেন্টের পিটিয়ে বুথের বাইরে বের করে দেয়। তৃণমূলের অভিযোগ ভাজপার কথায় কোনরকম কারণ ছাড়াই তাদের তিনজনে জয়েন্টকে বুথের বাইরে বের করে দেয়া হয় মারধর করে এই বুথে তৃণমূলের সমর্থক বেশি তাই কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভাজপা ভোট লুটের চেষ্টা করে বলে অভিযোগ তৃণমূলের।
হাওড়া দক্ষিণের 254, 255, 256, 257 এবং 258 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। ভোটারদের অভিযোগ লাইনে দাঁড়ানো ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অনেককে বলা হচ্ছে ভোট দিতে হবে না বাড়ি ফিরে যান এমনকি ইচ্ছাকৃতভাবে ভোট প্রক্রিয়া দেরি করে দেওয়া হয় বলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের দাবি যেহেতু এই বুথগুলোতে তৃণমূল সমর্থক বেশি সেই কারণে কেন্দ্রীয় বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটারদের ভয় দেখায়।
উত্তর হাওড়ার 11, 119, 120, 120A, 121, 124,125, 126, 127, 128, 128A নম্বর বুথে ঢুকে সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো প্রিসাইডিং অফিসার কে প্রভাবিত করা এজেন্ট দের বের করে দেওয়ার মতো ভয়ংকর অভিযোগ উঠেছে এই সমস্ত বুথে ভোট প্রক্রিয়া কে কেন্দ্রীয় বাহিনীর জন্য নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের। 27 নম্বর বুথের তৃণমূল এজেন্টদের বিরতি নেওয়ার জন্য বুথের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ। তাদের বলা হচ্ছে একবার বুথের বাইরে বেরিয়ে গেলে আর তাদের মধ্যে ঢুকতে দেওয়া হবে না সে ক্ষেত্রে তৃণমূলের কোন এজেন্টকেই আর সংশ্লিষ্ট বুথে বসতে দেয়া হবে না।
বালি বিধানসভা কেন্দ্রের 91 নম্বর বুথে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে ভাজপার বুথ এজেন্ট করা নিয়ে তৃণমূলের সঙ্গে অশান্তি বাঁধিয়ে তৃণমূলের অভিযোগ ওই ব্যক্তি নানাভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তাকে অবিলম্বে বুথ থেকে বের করে দিতে হবে। এছাড়া সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের ২৮১ নং বুথ কন্যামনি স্কুলের বুথের ১০০ মিটারের মধ্যে নিয়ম ভেঙে বিজেপির মণ্ডল সভাপতি দীর্ঘক্ষণ দলের নেতাদের নিয়ে দাঁড়িয়ে থাকেন। তৃণমূল নেতারা মণ্ডল সভাপতিকে জায়গা ছাড়তে বলেন। সেই নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দেয়।

Post a Comment